চট্টগ্রাম জেলায় ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

শনিবার সকালের দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম মাজুমা খাতুন (২৮)।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাজুমার স্বামী আরমান আলীকে (৩৬) আটক করেছে পুলিশ। এই দম্পতির দুটি সন্তান আছে।

স্থানীয় দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাজুমা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই