খাগড়াছড়ির পার্বত্যজেলার মহালছড়ি উপজেলায় নিরাপত্তাবাহিনীর সাথে ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় হয়েছে।

তবে এ সময় কোন সন্ত্রাসীকে আটক করতে না পারলেও আমেরিকান একটি অত্যাধুনিক কোল্ট রাইফেল, একটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, সন্ত্রাসীদের একটি দল মহালছড়ি উপজেলার লেমছড়ি অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মহালছড়ি জোনের মেজর সালেহ বিন শফি’র নেতৃত্বে লেমুছড়ি এলাকায় অভিযান শুরু হয়।

ভোর সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছলে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। এ সময় নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।

খাগড়াছড়ি রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের গুলির জবাবে নিরাপত্তাবাহিনী ২৬ রাউন্ড গুলি ছুড়েছে।

ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলিসহ আমেরিকান তৈরী একটি অত্যাধুনিক কোল্ট রাইফেল, কোল্ট রাইফেলের একটি একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলিসহ ইউএসএ তৈরী একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার হয়।

সিদ্দিক/জেড