পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে রাজধানীর বাস টার্মিনাল ছাড়াও বিভিন্ন কাউন্টার থেকে এই টিকিট দেওয়া হচ্ছে।
অগ্রিম টিকিট নিতে ভোররাত থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়াও মৌচাক, কল্যাণপুর, শ্যামলীর বাস কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে।
অনেকে রাত থেকে কাউন্টারে টিকিটের জন্য অবস্থান নেন। অনেকে ভোরে এসেছেন টিকিট কিনতে। এরইমধ্যে লাইন বেশ বড় হয়েছে।
এসএইচ





