নিজের গায়ে মজবুত পেশি তৈরি করতে সোজা ভোট দিন সবুজ টমেটোকে। না, এটা কোনও নির্বাচনী চিহ্ন নয়। বরং সতেজ বাগান থেকে উঠে সবুজ টমেটোই আপনাকে চটজলদি এনে দিতে পারে নায়কদের মত শরীর! হতবাক না হয়ে, জেনে নিন নতুন এ গবেষণায় সম্পর্কে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক বায়োলজিকাল জার্নালে প্রকাশিত এক গবেষণা পত্র থেকেই উঠে এসেছে এই তথ্য। লাল টমেটো যেখানে খাবারে স্বাদ বাড়াতে সাহায্য করে, অন্যদিকে সবুজ টমেটো শুধু স্বাদ বাড়ায় না, সঙ্গে শরীরের পেশি বৃদ্ধিতেও সাহায্য করে। পেশিকে শক্তিশালী করে তোলে।
গবেষণা থেকে জানা যায়, শরীরের কোনও অংশের পেশি যদি দুঘর্টনায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে অংশও নিরাময় করতে সবুজ টমেটো বেশ উপকারি। লম্বা হওয়ার ক্ষেত্রেও সবুজ টমেটোর জুড়ি মেলা ভার।
তা কীভাবে খাবেন সবুজ টমেটো? তাও জানানো হয়েছে গবেষণায়।
ভাল করে ধুয়ে, কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যেতে পারে। সবুজ টমেটো দিয়ে তৈরি করতে পারেন সালাদও। প্রয়োজনে সিদ্ধ বা রান্না করা তরকারির মধ্যেও ব্যবহার করতে পারেন এই টমেটো। যেখানে লাল টমেটো ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে, সেখানে ইউরিক অ্যাসিডের অসুবিধা দূর করতে উপকারি এই সবুজ টমেটো।
[b]ঢাকা,১২ মে (টাইম নিউজ বিডি)//এএইচ[/b]
জাতীয়
পেশী তৈরি ও শরীর গঠনে সবুজ টমেটো
নিজের গায়ে মজবুত পেশি তৈরি করতে সোজা ভোট দিন সবুজ টমেটোকে। না, এটা কোনও নির্বাচনী চিহ্ন নয়। বরং সতেজ বাগান থেকে উঠে সবুজ টমেটোই আপনাকে





