চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদার হাট এলাকার কাভার্ড ভ্যানের ধাক্কায় কবির হোসেন (৩৬) নামে এক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাটে এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শহিদুল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের পিকআপ ভ্যানটি মহাসড়কে টহল দেয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কবির হোসেন নিহত হন। আহত হন আরও ৪জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএইচ