বরিশালে দীর্ঘ আট বছর পর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-বরিশাল রুটে যাত্রী পরিবহন শুরু করেছে।

বুধবার বিকেল ৪টা ২১ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ড্যাস-৮ কিউ-৮০০ নামে বিমানটি ৭৪ জন যাত্রী নিয়ে ৪টা ৪৭ মিনিটে বরিশাল বিমান বন্দরে অবতরণ করে। বিমানটি আবার ৫টা ৪৯ মিনিটে এক শিশুসহ ৫৮ জন যাত্রী নিয়ে ফিরে যায়।

বিমানের প্রথম ফ্লাইটে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব, বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস এমপি, শওকত হাসানুর রিমন এমপি উপস্থিত ছিলেন।

এসময় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, 'আমি বলেছিলাম বিমান বহরে নতুন বিমান যোগ হওয়া মাত্র ঢাকা-বরিশাল রুটে বিমান চলবে। আমি আমার কথা রেখেছি।'

বরিশাল বিমানবন্দরে তাদের স্বাগত জানান এমপি জেবুন্নেছা আফরোজ ও অ্যাড গোলাম মাহামুদ টিপু এমপিসহ স্থানীয় বাবুগঞ্জ, রহমতপুরের সাধারণ মানুষ।

জেআই