মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে যাত্রী ও যানবাহনসহ খুলনার জেলখানা ঘাট থেকে একটি ফেরি তিন কিলোমিটার দূরে ভেসে গেছে। পরে ফেরিটি ভৈরব নদের ৭ নম্বর ঘাট এলাকায় আটকা পড়ে। ফলে ফেরীতে থাকা লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনও ফেরিটি আটকে রয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফেরির চালক রুহুল আমিন জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেনেরবাজার থেকে যানবাহন নিয়ে একটি ফেরি জেলখানা ঘাটে যাচ্ছিল। মাঝ নদীতে যাওয়ার পর ফেরির পাখায় কচুরিপানা জড়িয়ে যায়। এতে ইঞ্জিন বিকল হয়ে গেলে ফেরিটি জোয়ারে ভেসে যায়। প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে ফেরিটি তীরে আটকা পড়ে। এ সময় ফেরিতে ছোট-বড় ১০টি যানবাহন ছিল।
জেআই





