করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত তিন হাজার ১৩২ জন।
একইদিনে নতুন করে ২ হাজার ১৯৯ জনের দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।
শনিবার (০১ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
বলেন, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৬৬৯টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ৮ হাজার ৮০২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১টি।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং নারী ৫ জন। এদের মধ্যে হাসপাতালে ২০ জন মারা গেছেন এবং বাসায় মারা গেছেন একজন। মোট মৃতদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৬২ এবং নারী ৬৭০ জন।
এমবি





