বৃহস্পতিবার রাজধানীতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আবদুল্লাহ আলহামুদি।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান পরিবহণ ও পর্যটন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় আমিরাতের রাষ্ট্রদূত রাজধানীর তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনায় ডানাটার আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
জবাবে প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি বর্তমানে চলমান রয়েছে। ‘অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হওয়ার পর সরকার গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, বিমানবন্দরের সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
এস