যশোরের শার্শা স্বরুপদাহ ব্রীজের পাশে ইটবাহি ট্রাক উল্টে ট্রাকের চালক সুলতান হোসেন নিহত হয়েছে।  আহত হয়েছে আরো ৫ শ্রমিক।

বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত চালকের বাড়ী শার্শা রামপুর গ্রামে।  

শার্শা থানার ওসি মনিরুজামান ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উলাশি থেকে ইট বোঝায় একটি ট্রাক স্বারুপদাহ ব্রীজের পাশে উল্টে যায়। এসময় ট্রাক ড্রাইভার সুলতান ও ৫শ্রমিক আহত হয়। তাদেরকে উদ্ধার করে নাভারন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সুলতানকে মৃতবলে ঘোষনা করেন নাভারন হাসপাতালের ডাক্তার মো: কিং হোসেন।

লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এমই/নাসের