রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি চার দিনের সফরে রোববার দুপুরে পাবনার উদ্দেশে রওনা হবেন। তিনি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে মতবিনিময় সভা করবেন। খবর বাসসের।
এদিকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
জেলা প্রশাসন এ উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতিকে তার পৈত্রিক বাড়িতে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ।
আগামী ১২ জুন রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
এনএইচ





