বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানবদেহে সীসার কোনও সহনীয় মাত্রা নেই। সীসা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সীসার ভয়াবহতার শিকার সবচেয়ে বেশি  শিশুরা। যেহেতু রঙে সীসা ব্যবহৃত হয় এবং শিশুর দেহে সীসা দূষণের একটি প্রধান উৎস। তাই অতি দ্রুত সীসাযুক্ত রঙ বর্জনে আইন প্রণয়নের দাবি জানান ,  মানববন্ধনের আয়োজকরা ।

মানববন্ধনে উপস্থিত সকলেই পরিবেশবান্ধব রঙ তৈরি ও তা ব্যবহারের আহ্বান জানান। এতে অংশ নেওয়া তরুণরা জানান, সীসার মতো বিপদজ্জনক পদার্থের ক্ষতিকর প্রভাবের মধ্যে তারা আর বেড়ে উঠতে চান না।

তাই সীসাযুক্ত রঙ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) নামের একটি সংগঠন। শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ২০২০ সালের মধ্যে সীসাযুক্ত রঙ নিষিদ্ধের দাবি জানানো হয়।

ইন্টারন্যাশনাল লেড পয়জনিং প্রিভেনশন উইক দিবস পালনের অংশ হিসেবে রঙে সীসার ব্যবহার রোধে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সীসাযুক্ত রঙ নিষিদ্ধকরণ: জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ’। মানববন্ধনে এসডো’র সদস্য, গার্লস গাইড এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা অংশ নেন।

মানববন্ধনে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে সীসার ক্ষতিকর দিক জনসমক্ষে তুলে ধরা হয়।

এএইচ