নরসিংদীতে ধর্ষণে ব্যর্থ হয়ে গলাকেটে কিশোরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কিশোরীর নাম মনি বিশ্বাস। এ ঘটনাটি নরসিংদীর পলাশ উপজেলায় ঘটে।

সোমবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রাম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

নিহত মনি বিশ্বাসের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তিনি পরিবারের সঙ্গে পাইকসা শ্যামল ভৌমিকের বাড়িতে ভাড়া থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের মা শেফালী বিশ্বাস বলেন, আমি ও আমার মেয়ে কোম্পানিতে কাজ করি। রোববার আমার রাতে ডিউটি ছিল। মেয়েকে ঘরে একা রেখে আমি কাজে যাই।

সকালে ফিরে এসে দেখি, মেয়ের গলাকাটা লাশ বাড়ির সামনে টালের নিচে পড়ে আছে।

এ বিষয়ে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

জেড