চট্টগ্রাম রেল স্টেশনে এগারটি আসনের ছয়টি টিকেটসহ সালাউদ্দিন (৩৪) নামে এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রোববার বিকাল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম নতুন রেল স্টেশন এলাকা থেকে নগরীর মাদারবাড়ি এলাকার বাসিন্দা সালাউদ্দিনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক।
তিনি বলেন, সালাউদ্দিন রেল স্টেশনের উত্তর গেইটে টিকেটগুলো বিক্রির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আগে পোশাক কারখানায় কাজ করলেও বর্তমানে টিকেট কালোবাজারিতে জড়িত সালাউদ্দিনের কাছ থেকে তূর্ণা নিশিথা, মহানগর প্রভাতি ও মেঘনা এক্সপ্রেস ট্রেনের ১১টি আসনের ছয়টি টিকিট পাওয়া যায় বলে জানান ওসি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





