মেরামত শেষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বিকল হওয়া ৬টি ফেরির মধ্যে ৫টি ফেরিতে যানবাহন পারাপার শুরু হয়েছে।

 

যান্ত্রিক ত্রুটির কারণে রোববার রাতে ২টি রোরো ও ৪টি ইউটিলিটি ফেরি বিকল হয়ে পারাপার বিঘ্নিত হয়।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার সহকারী ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, বন্ধ ফেরিগুলোর মধ্যে রোরো ফেরি খানজাহান আলী ছাড়া অন্য ৫টি ফেরির মেরামত কাজ শেষে যানবাহন পারাপার করা হচ্ছে।

 

তিনি আরও জানান,সকাল ১০টার মধ্যেই নদী পারে অপেক্ষায় থাকা যাত্রীবাহী সব যানবাহন পার হয়েছে। কিছু পণ্যবাহী ট্রাক রয়েছে সেগুলোও দ্রুত নদী পার করা হবে।

 

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর