পিরোজপুরের কাউখালীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। কাউখালী উপজেলার জোলাগাতী শামসুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীটি শনিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এলাকার বখাটে রাজু, উজ্জল, সৈকত, রাকিব, আসাদুল তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার ছাত্রীটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে শনিবার রাতেই তার ডাক্তারি পরীক্ষা করা হয়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ফারহানা রহমান জানান, ডাক্তারি পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন রাতে সদর হাসাপাতালে ভিকটিমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএনজে





