বহু কাঙ্ক্ষিত পে-কমিশনের প্রতিবেদন (রিপোর্ট) রবিবার পেশ করা হবে। সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে রিপোর্ট তুলে দেবেন কমিশনের চেয়ারম্যান ও সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শাহেদুর রহমান শনিবার এ তথ্য জানান।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করার কথা থাকলেও অর্থমন্ত্রী বিদেশে থাকায় তা সম্ভব হয়নি।

অর্থমন্ত্রী এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, নতুন বেতন কাঠামো আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

এমকে