নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতিকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবদলের নাম আহাদুজ্জামান বাটু বলে জানা যায়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে লোহাগড়া বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটাকোল ইউনিয়নের ভূমি অফিসে আগুন দেওয়াসহ থানায় একাধিক মামলা রয়েছে তার নামে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এসএইচ





