সিলেটের ধনাঢ্য ব্যবসায়ী রাগীব আলী ও তার পুত্র আবদুল হাই সিলেট কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ (রোববার) বেলা ১টা ২০ মিনিটে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।

এর আগে বৃহস্পতিবার তাদের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। যার ফলে তাদের জামিন আদেশ বহাল থাকে।

গত ২ ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারদন্ড দেন আদালত।

ওই রায়ের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি দন্ডপ্রাপ্তরা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন।

আপিলে তারা জামিন চাইলে ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালত তা নামঞ্জুর করে দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে তারা আবেদন করেন।

মামলা ও গ্রেফতার হওয়ার পর রাগীব আলীর মালিকানাধীন স্থানীয় দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

এমবি