নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ থেকে ৮শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জাটকার বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

শনিবার (২৬ মার্চ) দুপুরে জেলা কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ এ তথ্য জানান।

তিনি আরও জানান, ‘জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালি দিন’ এই স্লোগানে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে তাদের একটি টিম ভোরে বুড়িগঙ্গা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় যাত্রীবাহী ‘এমভি পূবালী-৭’ নামে একটি লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ৮শ’ কেজি জাটকা উদ্ধার করে।

পরে জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ওএফ