সাতক্ষীরায় ১লাখ জাল টাকাসহ ফরিদ হোসেন (৫৫) ও আবুল কালাম (৪০) নামে দু’ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফরিদ হোসেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রাম ও আবুল কালাম সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেলফোনের মাধ্যমে ক্রেতা সেজে ৫০ হাজার টাকার বিনিময়ে ১লাখ জাল টাকা কেনার চুক্তিতে র্যাব সদস্যরা হাসপাতাল এলাকায় অবস্থান নেয়।
চুক্তি মোতাবেক জাল টাকা ব্যবসায়ীরা বের করা মাত্রই র্যাব সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা জানান- দীর্ঘদিন ধরে তারা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। বাইরে থেকে জাল টাকা এনে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ ও বিক্রি করে তারা।
এসএইচ





