রাজধানীর শাহবাগের পরীবাগ এলাকায় একটি ভবন থেকে পড়ে শান্তা (২৫) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহকর্তার ছেলেসহ অপর দুই গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ চলছে।
শনিবার (০৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটলেও রোববার (০৫ জুন) সকালে তা জানা যায়।
নিহত শান্তা চুয়াডাঙ্গা জেলার সামসুল হকের মেয়ে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার রাতে ওই ভবনের ৯তলা থেকে পড়ে নিচে রডের মধ্যে আটকে যায় শান্তা। খরব পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘটনাস্থল থেকে রড কেটে তার মরদেহ উদ্ধার করে। পরে শাহবাগ থানা পুলিশ এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবনের ৯তলায় ওসমান কবিরের বাসার গৃহকর্মীর কাজ করতো শান্তা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা ওসমানের ছেলেসহ অপর দুই গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
এমই





