নড়াইলের সীতারামপুর এলাকা থেকে ২৫ লাখ টাকার হেরোইনসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকা থেকে এক নারীসহ ওই চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের জালালউদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী অহিদা বেগম (৩৪) এবং যশোর সদরের চাঁচড়া এলাকার কাজী আবু বক্কারের ছেলে খসরুল আলম (৩৬) ও প্রাইভেটকার চালক শাহিন (২৬)।
ডিবি পুলিশের এএসআই রেজাউল করিম জানান, এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে।
কেএইচ





