পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞাত অবস্থায়  হাত পা বাধা এক মহিলার লাশ উদ্ধার করেছে ইন্দুকানী থানা পুলিশ।

বুধবার দুপুরে খবর পেয়ে এস আই মোয়াইমিনুল ইসলাম ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার  করেন এবং তিনি জানান যে, উপজেলার শেষ প্রান্তে অবস্থিত সন্নাশী  চন্ডিপুর পানগুছি নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় ভাশমান লাশটি উদ্ধার করি। লাশটির আনুমানিক বয়স হবে ত্রিশের মধ্যে এবং এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। আগামীকাল ময়না তদন্তের জন্য পিরোজপুরে প্রেরন  করা হবে।

এমই