লোহাগাড়া উপজেলার দিঘীর পাড় এলাকায় আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর।
মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে ওই এলাকার মনজুর মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাতকানিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহাদাত হোসাইন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে যায়। পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





