যশোরের বেনাপোল পুটখালি সীমান্তের চরের মাঠ এলাকা থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ৭ লাখ টাকা মুল্যের ৪৫টি বিরল প্রজাতির রঙিন কচ্ছপের চালান আটক করেছে বিজিবি।
খুলনা বিজিবি সিও লেঃ কর্নেল আব্দুর রহিম জানান, বুধবার রাতে ভারত থেকে পুটখালি সীমান্ত পথে একটি কচ্ছপের চালান বাংলাদেশে প্রবেশকালে চরের মাঠ এলাকা থেকে ৪৫টি কচ্চপের চালার আটক করে।
যার প্রতিটির দাম ১৫ হাজার টাকা। আটককৃত কচ্ছপ বৃহস্পতিবার দুপুরে খুলনা বন্যপ্রানি সংরক্ষন অধিদপ্তরে জমা দেওযা হয়েছে বলে জানায় বিজিবির এক কর্মকর্তা।
এমএ





