যশোরের কেশবপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ ছয় নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সাগরদাঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যশোরের শার্শা উপজেলার জিরনগাছা গ্রামের আরশাদ আলী ফরিরের ছেলে শাহাদাত ফকির (৩৫), একই গ্রামের আসলাম মোড়লের মেয়ে রুবিনা খাতুন (২৪), ইসমাইল হোসেনের স্ত্রী রীনা আক্তার (২০), ইউসুফ আলীর মেয়ে রাবেয়া খাতুন (৩৭), রফিকুল ইসলামের স্ত্রী তসলিমা বেগম (৩২) ও হান্নান আলীর স্ত্রী বেকি বেগম (৩৭)।
কেশবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঁগরদাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার বিকালেই যশোর আদালতে পাঠানো হবে।
কেএইচ





