রাজধানীর ফার্মগেট ফুটপাত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

শুক্রবার বিকেল ৬টার দিকে আল রাজি হাসপাতালের সামনেথেকে আনুমানিক ২০/২২ বছর বয়সী ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় ফুটপাতে ঘুমের ভেতর তিনি মারা গিয়েছেন।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম//জেইউ