করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৯১৬ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৮৬১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৮৯টি ল্যাবে ২৪ হাজার ৬৫২টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ১২৯টি। করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮০ জনের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৩৯ জন নারী রয়েছেন। করোনাভাইরোসে দেশে এখন পর্যন্ত ১৬ হাজার ৮৫৭ জন পুরুষ ও নারী ৯ হাজার ৬৯ জন নারী মৃত্যুবরণ করেছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন। এছাড়া সরকারি হাসপাতালে ৬৬ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন ও বাসায় ২ জন মারা গেছে।

এমবি