টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্ত কর্মকর্তাদের মাঝে সরকার কর্তৃক প্রদানকৃত মোবাইল 'ট্যাব' প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার, দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণের জন্য একটি গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে তা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রশাসনের কাজে আরও অগ্রগতি বৃদ্ধির লক্ষে আজ সারা বাংলাদেশে একসাথে প্রায় ২৫ হাজার ট্যাব বিতরণ করা হয়।

ঢাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা- সজীব ওয়াজেদ জয়।

এই কার্যক্রমের অংশ হিসেবে মির্জাপুরেও ট্যাব বিতরণ করা হয়। যার উদ্বোধন করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি- মোঃ একাব্বর হোসেন এমপি।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- মির্জাপুর উপজেলা চেয়ারম্যান; মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস-চেয়ারম্যান; মনির হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান; শারমীন আক্তার, মির্জাপুর পৌরসভার মেয়র; মোঃ সহিদুর রহমান শহিদ, মির্জাপুর ইউসিসিএ লিঃ(বিআরডিবি), ভাইস-চেয়ারম্যান; খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল প্রমুখ।

এমকে