ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।সোমবার সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিলো।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাতের পর থেকে কুয়াশার বাড়তে থাকে। এতে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকাল ১০টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।