চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্নার (৬৩) মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, গত কয়েকদিন আগে সুন্নার শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা যায়। সে সময় তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গত মঙ্গলবার সুন্নার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে বাড়িতে আইসোলেশনে ছিলেন। গতকাল সন্ধ্যার পর তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান বলেন, “ফেরদৌস আরা সুন্না জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনকাজ সম্পন্ন করা হবে।”
এমবি





