রাজধানীর বাড্ডা ও মিরপুর থেকে ৬ অপহরণকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোসা. মাসুমা, রাজিব ওরফে সজিব, মো. নিকুল, আবুল কাসেম, ইকবাল হোসেন কবির ও এমদাদুর রহমান।
অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি টাইমনিউজবিডিকে বলেন, অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়।
তিনি বলেন, গত ১১ মে সিলেটের ওসমানী নগর গুয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক (৪৬) গুলশান এলাকা থেকে অপহৃত হন। অপহরণকারীরা তার নিকট ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। তিনি ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ মে মুক্তি পান। অপহরণকারী চক্র পরবর্তী সময়ে তাকে অশ্লীল ছবির মাধ্যমে ব্লাকমেইল করার মানসে ৩ লক্ষ টাকা দাবী করতে থাকে। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা রুজু হলে ডিএমপি’র, 'এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড' তাদের গ্রেফতারে তৎপর হয়। এরই প্রেক্ষাপটে তাদের সবাইকে গ্রেফতার করা হলো।
[b]ঢাকা, জেইউ, ২১ মে(টাইমনিউজবিডি.কম)//[/b]
জাতীয়
রাজধানীতে ছয় অপহরণকারী আটক
রাজধানীর বাড্ডা ও মিরপুর থেকে ৬ অপহরণকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, মোসা.





