লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির জাকির হোসেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর আড়াইটার দিকে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।জাকির হোসেন চন্দ্রগঞ্জ থানার কৃষ্ণরামপুর গ্রামের আয়ুব আলী মাস্টারের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুপুরে পিকেটিংয়ের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ, লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ থানায় ১২টি মামলা রয়েছে।
আরএম





