নীলফামারী জেলা কারাগারে সাড়ে তিন শ’ বন্দি নিয়মিত রোজা পালন করছেন। এ রমজানে ইফতার বাবদ বন্দি রোজাদারদের মাঝে খরচ করা হচ্ছে জনপ্রতি মাত্র ১৫ টাকা।
অপরদিকে উল্টো চিত্র নীলফামারী সরকারি শিশু সদনের (এতিমখানা)। এখানে ইফতারি বাবদ কোন বরাদ্দ না থাকলেও নিয়মিত খাওয়ার টাকা থেকে সমন্বয় করে ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে এতিমদের।
জেলা কারাগার সূত্র জানায়, জেলা কারাগারে ৪৫৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে রোজা পালন করছেন সাড়ে তিন শ’ জন। মুড়ি, জিলাপী, খেজুর, পিয়াজু, কলা, গুড়সহ সাত প্রকারের খাদ্য দেওয়া হচ্ছে ইফতার সামগ্রীতে।
জেলা কারাগারের সুপার কিশোর কুমার নাগ বলেন, বন্দি রোজাদারদের মাঝে সরকারিভাবে ইফতার বাবদ জনপ্রতি ১৫ টাকা ব্যয় করা হচ্ছে। তাদের জন্য বরাদ্দকৃত খাদ্যের টাকা থেকেই বন্দি রোজাদারদের মধ্যে ইফতারি সরবরাহ করা হচ্ছে। কিন্তু উল্টো চিত্র নীলফামারী সরকারি শিশু সদনের (এতিমখানা)।
এ ব্যাপারে সমাজ সেবা অধিদফতর নীলফামারীর উপ-পরিচালক আব্দুস সোবহান জানান, দেশের কোন শিশু সদনে ইফতারি বাবদ সরকারি বরাদ্দ নেই। নিয়মিত খাদ্যের টাকা থেকে ইফতারি দেওয়া হয়। পরে সেটি সমন্বয় করা হয়ে থাকে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





