জাতীয় ঈদগাহ ময়দানে মাওলানা নুরুল ইসলাম ফারুকীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা প্রফেসর মাওলানা মো. সালাহউদ্দিন।
জানাজার নামাজে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বায়তুল মোকাররমের চেয়ারম্যান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর চেয়ারম্যান ইব্রাহীম বাহার, ইসলামী ফ্রন্টের সভাপতি মুজিবুল বশর মাইজভাণ্ডারী উপস্থিত ছিলেন।
ফারুকীর পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে আহম্মেদ রেজা ফারুকী, মেজ ছেলে ফয়সাল ফারুকীসহ অন্য স্বজনরা উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে তার লাশবাহী গাড়ি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে তার মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে ১৭৪ নম্বর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





