বরগুনা জেলার তালতলী উপজেলার কবিরাজপাড়ায় স্কাউটসের একটি পরিত্যক্ত ভবন থেকে বেশ কিছু অকেজো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৮-এর সদস্যরা রবিবার সকালে অভিযান চালিয়ে দুটি পাইপগান, দুই রাউন্ড শটগানের কার্তুজ, ১০টি বোমাসদৃশ বস্তু, দুটি চাইনিজ কুড়াল, দুটি ছোরা (বড় চাকু), একটি হাতুড়ি ও একটি লোহার পাইপ উদ্ধার করেন।

র‌্যাব-৮-এর স্কট কমান্ডার এএসপি কামরুল হাসান গণমাধ্যমকে জানান, এ সময় তারা কাউকে আটক করতে পারেননি। উদ্ধার করা মালামাল থানায় জমা দিয়ে গেছে।

জেএ