ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োজিত এনামুল হক চৌধুরীর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২৬ জুন অথবা যোগদানের তারিখ থেকে এ পরবর্তী এক বছরের মেয়াদ শুরু হবে।
আদেশে বলা হয়,চুক্তির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্ত অপরিবর্তিত রেখে আবার চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তার চুক্তির ধারাবাহিকতায় এ মেয়াদ বাড়ানো হয়।
অপর এক আদেশে সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রেষণে কর্মরত ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এ.এফ.এম আমীর হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ফিরিয়ে নেয়া হয়েছে।
এদিকে অপর এক আদেশে প্রশাসনের ৩ উপসচিবকে রদবদল করা হয়ছে এদের মধ্যে বগুড়ার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. ফেরদৌস আলমকেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
অপরদিকে লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাজাহানকে বগুড়ার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা করা হয়েছে।
এছাড়া ঢাকার ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের মো. আব্দুস সাত্তারকে ঢাকার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা করা হয়েছে।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]