গাইবান্ধা জেলার সাঘাটায় উপজেলার বোনারপাড়ায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শুক্রবার জাতীয় জাটকা সপ্তাহ উপলক্ষ্যে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক আলোচনা সভা অফিসার্স ক্লাবে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল লতিফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জরিপ মৎস্য কর্মকর্তা গোলাম জিলানী, ক্ষেত্র সহকারী হিমুন সরকার, মৎস্য জীবি প্রতিনিধি সচিন চন্দ্র, আব্দুর রাজ্জাক প্রমুখ।

ওএফ