বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে ঘিরে সকল ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের ১৪কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির ১১ ও শিবিরের ৩ কর্মী রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





