বেনাপোল সীমান্তে বিভিন্ন এলাকা থেকে সাজা প্রাপ্ত আসামি ও অবৈধ অনুপ্রবেশকারীসহ বিভিন্ন মামলায় পাচঁজনকে আটক হয়েছে।
রবিবার (৯জুলাই) রাত ৮টা থেকে ১০ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের আলাদা অভিযানে তারা আটক হয়।
আটকরা হলেন- পুলিশের হাতে আটক ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভবারবেড় গ্রামের আবুল কালামের ছেলে জিল্লাল(২২) ছোটআঁচড়া গ্রামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউছুপের স্ত্রী মনোয়ারা(৪৫) বাহাদুরপুর গ্রামের মনার ছেলে ওয়ারেন্টের আসামি রাশেদ(৩০) ও বিজিবি হাতে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে আটক নড়াইলের আবু তালেবের স্ত্রী জাহানার(৪০) ও বাগেরহাটেন নিকুঞ্জ বিশ্বাসের ছেলে শ্রী সুমন বিশ্বাস(২৫)।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, তাদের কাছে খবর আসে বিভিন্ন মামলার আসামিরা এলাকায় ফিে র অবস্থান করছে ও অবৈধভাবে সীমান্ত পার হচ্ছে। পরে তারা আলাদাভাবে অভিযান চালিয়ে ৫জন অপরাধীকে আটক করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এএসআই) রিপন দাস জানান আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
নাছির/জারিফ





