সরকারি কর্মকমিশন-বিপিএসসি'র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আগের নিয়মে নিয়োগের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই ধর্মঘট শুরু করেছেন বেকার নার্সরা।
আজ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বৃষ্টির মধ্যেই ধর্মঘট শুরু করেন নার্সরা।
এ কারণে শুরুতে উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে আন্দোলনকারী নার্সদের উপস্থিতি বাড়তে থাকে।
আন্দোলনকারী নার্সরা বলেন, পিএসসির নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত পদসহ অন্য শূন্য পদে নার্স নিয়োগ দিতে হবে।
সম্প্রতি পিএসসি ৩ হাজার ৬১৬ জন সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
গত বুধবার এই বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির নেতাকর্মীরা।
এসএম





