২০ দলীয় জোটের বর্ধিত ৪৮ ঘন্টা হরতালের ও চলমান অবরোধের সমর্থনে ময়মনসিংহে মিছিল করে শহর জামায়াত ।
শহর জামায়াতের কর্মপরিষদ আল হেলাল তালুকদারের নেতৃত্বে আজ সকাল ৮টর দিকে মিছিলটি শহরের ধুপাখলা মোড় থেকে শুরু হয়ে বদরের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য এইচ এম জোবায়ের, আইটি বিভাগ সভাপতি জুয়েল রানা, শিবিরের শহর সেক্রেটারি রেজাউল করিম, জেলা দক্ষিণ সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ প্রমুখ ।
বক্তারা অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যহত রাখার ঘোষনা দেন ।
ইআর





