ইলিশ শিকারে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ডুবে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।

নিহত যুবলীগ নেতার নাম মজিবুর রহমান মৃধা।

পরে গতকাল (২৮ অক্টোবর) সোমবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারসংলগ্ন বিষখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার রাতে উপজেলার ওই নদীতে ইলিশ শিকারে গেলে রাজাপুর থানার মৎস্য অফিসারের সমন্বয় পুলিশের একটি দল নদীতে এসে তাদের ট্রলার ধাওয়া করে। এসময় তিনি নদীতে ডুবে নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবুর মৃধার শরীরে ভারী পোশাক থাকার কারণে নিজেকে সামলে উঠতে পারেননি। তিনি বারবার পুলিশকে বলেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান; এভাবে বলতে বলতে পানির স্রোতে ভেসে অদৃশ্য হয়ে যান তিনি। এসময় ট্রলারের অন্য জেলেরা আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান।

বাকেরগঞ্জ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, অভিযানটি আমাদের উপজেলা থেকে করা হয়নি। তবে কারা করেছে সে বিষয় আমার জানা নেই। 

এমবি