ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার মধ্যরাত (সাড়ে ১২টা) থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
এদিকে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় আটকে পড়া যাত্রী সাধারণ প্রচণ্ড শীতে দুর্ভোগের মধ্যে পড়েছেন। সেই সঙ্গে উভয়পাড়ে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার নৌরুটের গতিপথ দেখা না যাওয়ায় শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার পর থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ঘনকুয়াশা বৃদ্ধির কারণে উভয়ঘাট থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি ফেরি যাত্রী ও যানবাহনসহ পদ্মার একাধিক স্থানে আটকা পড়ে নোঙরে রয়েছে।
কুয়াশা কেটে গেলে আবারো নৌরুটে ফেরি চলাচল শুরু করা হবে বলে জানা যায়। এছাড়া মাঝ পদ্মায় আটকে পড়া ফেরিগুলো নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হবে।
কেএইচ





