গাইবান্ধার জেলার সাদুল্যাপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে ছামিউল ইসলাম (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
নির্যাতিতা শিশু বাদী হয়েই সাদুল্যাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিবার রাত পৌনে ১২টার দিকে মামলাটি করেছে।
অভিযুক্ত ছামিউল ইসলাম জামালপুর ইউনিয়নের দড়ি তাজপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার থেকে জানাযায়,ওই শিশু শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় ছামিউল ইসলাম তার মুখ চেপে ধরে পাশের বাঁশ ঝাড়ে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে ছামিউল। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে ছামিউল পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা সাদুল্যাপুরথানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ রুবেল জানান, অভিযোগ পেয়ে রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতেই বাদী হয়ে সাদুল্যাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ওই শিশু।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, সোমবার সকালে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। ধর্ষক ছামিউলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এআই





