রাজধানির কারওয়ান বাজারে ৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৮শত টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-২।
রবিবার সন্ধ্যায় র্যা ব-২ এর অপারেশন কর্মকর্তা এএসপি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার সকাল প্রায় ৬টায় রাজধানির করওয়ান বাজারের ২নং সুপারমার্কেটের পার্শ্বে শুটকি পট্টিতে মাদক বিক্রয় কালে ৪কেজি গাঁজা ও ৮শত টাকাসহ এক জনকে আটক করা হয়।
আটকৃত হলো কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দির সাহেব আলী(৬০)।
মারুফ হোসেন বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবদে আনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা মাদক বিরোধি অভিযানকে অনেক সহজ করবে।
এআই/
জাতীয়
রাজধানিতে ৪ কেজি গাঁজাসহ আটক এক
রাজধানির কারওয়ান বাজারে ৪ কেজি গাঁজা ও মাদক বিক্রর ৮শত টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-২।





