ঠাকুরগাঁও সদর উপজেলার শুখান পুখরী ইউনিয়ের লাউথুতি মাষ্টার পাড়ায় দুর্গা মন্দিরে হামলা চালায় দূর্বৃত্তরা। এসময় বেশকিছু প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার সময় দুর্গা মন্দিরে হামলা চালায় দূর্বৃত্তরা৷ এসময় বেস কিছু প্রতিমা ভাংচুর করে তারা৷
এ ঘটনায় দুপুরে সদর থানার ওসি মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন৷
ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ দিয়েছে মন্দির কমিটি৷ অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷
হাসেম/এসএম





