বগুড়ার ধুনটে এক মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
রোববার রাত ১১টার দিকে ধুনট সদর পাড়া থেকে যুবলীগের সহ-সভাপতি আলীম আল-রাজি বুলেটকে (২৮) আটক করা হয়।
বুলেট উপজেলার বাঁশপাতা গ্রামের আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান (ওসি পিপিএম) জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৩০) আটক করে। এ সময় বুলেট পুলিশের হাত থেকে জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে এবং বুলেটকে আটক করে।
জেডআই





