রাজধানীর গুলশানের ব্র্যাক ব্যাংকে থেকে ৯০ কোটি টাকা উত্তলোনের অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তাদের আটক করা হয়।
গুলশান থানার এসআই হুসনা আফরোজ বলেন, কানাডা প্রবাসী এক ব্যক্তি ঢাকায় একজনকে পাওয়ার অফ এ্যাটর্নি (সম্পত্তির অধিকার) দিয়ে যায়। আজ সকালে তিনি আরও দশ জনকে নিয়ে ৯০ কোটি টাকা উত্তলোনের জন্য আসে। ব্যাংক কর্তৃপক্ষ সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে।
তবে সবধরনের কাগজ যদি ঠিক থাকে তদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
এআই/কেএইচ





